রাউজানের কুণ্ডেশ্বরী ঘাটার চিগ্সু অখণ্ডমণ্ডলীর উপাসনা মন্দির প্রাঙ্গণে মণ্ডলীর উদ্যোগে স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের আবির্ভাব উৎসব গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডা. মৃদুল কান্তি দে। আলোচক হিসেবে বক্তব্য দেন মনতোষ মজুমদার, রতন কুমার বণিক, মৃণাল কান্তি দাশ, বাদল কান্তি নাথ ও জোটন শীল। বক্তারা বলেন, চরিত্রহীনের ঈশ্বর সাধনা ভুল, স্বদেশ সাধনা মিথ্যা। পলাশ তালুকদার ও রাহুল চৌধুরীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন মণ্ডলীর সাধারণ সম্পাদক বিপ্লব দাশ। অখণ্ড সংগীত পরিবেশন করেন জোটন শীল ও রুবেল চৌধুরী। অখণ্ড–সংহিতা থেকে পাঠ করেন প্রথমা দাশ। স্বরূপানন্দ সংগীত পরিবেশন করেন তনুশ্রী ধর, ঐন্দ্রিলা চৌধুরী ও চিগ্্সু অখণ্ডমণ্ডলীর স্বরূপানন্দ সংগীত শিল্পীবৃন্দ। উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়া পাঁচজন শিক্ষার্থীকে আশু–মীরা স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











