‘চায়ের আড্ডায়’ শিক্ষার্থীদের ভাবনা শুনলেন জাইমা রহমান

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে তরুণ শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের দেশ গড়ার ভাবনা ও পরিকল্পনা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান। ঢাকার মহাখালীর ডিওএইচএস খেলার মাঠে গতকাল সোমবার ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়তে সবার অংশগ্রহণ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থীদের জন্য পার্টটাইম কাজের সুযোগ, যানজট, সাইবার বুলিং, গ্যাস ও পানি সমস্যা সমাধানসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের এ অনুষ্ঠানে জাইমা এক প্রশ্নের জবাবে বলেন, যদি সুযোগ তৈরি করা যায়, আমাদের যেটা মনে হয় সব ধরনের মানুষই স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, যেমনটি আমরা যে বললাম ‘ডাইভার্স’ বাংলাদেশ, ‘ফ্রিডম অব স্পিচ’, সবার জন্য খাদ্য, ‘ইনক্লুসিভ’ বাংলাদেশৃ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানুষ কাজ করতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সুযোগ দেব। খবর বিডিনিউজের।

আপনার তো কাজ করার সুযোগ আছেএক শিক্ষার্থীর এ কথায় জাইমা রহমান বলেন, ‘‘দেখি, ইনশাল্লাহ। সকলে মিলে কাজ করতে পারব, একা তো কাজ করা সম্ভব নয়। ইনশাআল্লাহ।” জুলাই আন্দোলনে বড় একটা অংশ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে। তাদের বয়সটা কম; তাদের নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? এ প্রশ্নের জবাবে জাইমা বলেন, ‘‘অবশ্যই কনসার্ন আছে। আব্বা আর আমি, আম্মা, আমরা সবাই এই বিষয়টার ব্যাপারে আলোচনা করি। উত্তর লম্বা হয়ে যাবে। সময় এখন খুব কম, আমাকে আরেকটা টেবিলে যেতে হবে। দুঃখিত, এটা নিয়ে আরও কথা পরে বলব।” এরপরে জাইমা রহমান আরেক টেবিলে যান, পরিচিত হন এবং কথা বলেন অন্য শিক্ষার্থীদের সঙ্গে। জাইমা বলেন, ‘‘কষ্ট করে আপনারা এসেছেন, থ্যাংক ইউ। আপনাদের আজকে আনা হয়েছে আপনারা কেমন ঢাকা দেখতে চান, আপনাদের কী পরিকল্পনা, এটা জানতে চাচ্ছি আমরা।” এরপর শিক্ষা ব্যবস্থা ও সাইবার বুলিং নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক সংগ্রাম পরিষদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্য গ্রহণযোগ্য নয়