চার উপদেষ্টার একান্ত সচিবকে অন্যত্র বদলী

| শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

নির্বাচনের আগেই চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) অন্যত্র বদলীপূর্বক পদায়ন করা হয়েছে। তারা হলেনশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের একান্ত সচিব এ কে এম তাজকিরউজ জামান। তাকে শিক্ষা উপদেষ্টার পিএস পদ থেকে সরিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে বদলী করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার পিএস মুকতাদিরুল আহমেদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলীপূর্বক পদায়ন করা হয়েছে। খবর বাসসের।

নৌপরিবহন উপদেষ্টার পিএস মো. জাহিদুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলীপূর্বক পদায়ন করা হয়েছে। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত (প্রতিমন্ত্রীর মর্যাদা) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব (পিএস) মো. কুতুব আলহোসাইনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে বদলী পূর্বক পদায়ন করা হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মো. আবু ওয়াদুদকে অর্থ বিভাগের উপসচিব পদে বদলী পূর্বক পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এসব বদলী ও পদায়নের আদেশ জারি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট ইলিয়াস চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধ‘লাইনে অপেক্ষা করতে হয়নি’, অপ্রীতিকর ঘটনা ছাড়াই হাটহাজারীতে ভোটগ্রহণ