চান্দগাঁও বাহির সিগনাল বড়ুয়া পাড়ায় উঠান বৈঠক

| শুক্রবার , ৬ মার্চ, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও বাহির সিগনাল বড়ুয়া পাড়া জনপদে আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দগাঁও এর সাবেক কাউন্সিল মোঃ মাহাবুব আলম। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার সুনীল কান্তি বড়ুয়া। উক্ত উঠান বৈঠক সঞ্চালনা করেন চান্দগাঁও থানা জাসাস নেতা বাবু দোলন বড়ুয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রনজিত বড়ুয়া, শুভ দশন বড়ুয়া, অমৃিত বড়ুয়া, লাভলু বড়ুয়াসহ প্রমুখ ব্যক্তিবর্গ। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বৌদ্ধ ঐকফ্রন্ট ও চাঁন্দগাও যুবদল নেতা জীবন বড়ুয়া, নিউটন বড়ুয়া, সুব্রত বড়ুয়া, টিকলু করন, রুবেল বড়ুয়াসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ও চান্দগাঁও ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি এমরান পাটোয়ারীসহ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড়ে দোলযাত্রা ও আবীর উৎসব
পরবর্তী নিবন্ধসাতগাছিয়া দরবার শরীফে ওরশে মোকাদ্দাস সম্পন্ন