চান্দগাঁও থানা এনসিপির আলোচনা সভা

| বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর সংগঠক রকিবুল হাসানের তত্ত্বাবধানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চান্দগাঁও থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ। এ ছাড়া এবি পার্টির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ খেলাফতে মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইলসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জোবাইরুল আরিফ বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দলমত নির্বিশেষে একটি রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ গড়ে তোলার বিষয়ে তারা চিন্তা করছেন। তবে চট্টগ্রামে একটি সুবিধাবাদী চাঁদাবাজ গোষ্ঠী সুস্থধারার রাজনীতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পারস্পরিক সহযোগিতা, রাজনৈতিক সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক প্রভাত
পরবর্তী নিবন্ধবাংলাদেশ মেরিন একাডেমিতে ইফতার মাহফিল