চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার আরও সাত সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম বুইশ্যার ৭ সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে চান্দগাঁও থানাধীন পশ্চিম ফরিদার পাড়া বালুরমাঠ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইব্রাহিম ইদ্রিছ প্রকাশ ইদ্রিস, মো. আজম উদ্দিন, মো. সাজ্জাদ হোসেন, মো. রাকিব, মো. হারুন, মো. মোমিন হোসেন প্রকাশ বাচ্চু ও মো. রাসেল।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি রামদা, একটি কুড়াল, একটি চাইনিজ কুড়াল ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধের মামলায় ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শেষ
পরবর্তী নিবন্ধচাকরি গেল বিপ্লবসহ ৬ পুলিশ কর্মকর্তার