চান্দগাঁওয়ে ঝুট গোডাউনে আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের বাহির সিগন্যাল এলাকায় একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সকালে মোহাম্মদ ইসমাইল নামের এক ব্যক্তির মালিকানাধীন ঝুট গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে ঠিক কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে নির্বাপণ কাজ শুরু করে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআজ ইজাহারুল হক চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধসিডিএর নিয়োগ সংক্রান্ত অভিযোগের শুনানি স্থগিত