নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু ডিগ্রী কলেজের বিপরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ী লুঙ্গি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে গ্রীন সিটি পরিবহনের সভাপতি রেজাউল খানের ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ। এদিকে এমপি এরশাদ উল্লাহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘরগুলো পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। তিনি দ্রুত সরকারি সহায়তা প্রদানের আশ্বাসও দেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আশাফুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম, শ্রমিক নেতা মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রনি হোসেন, মোঃ কাঞ্চন, মোহাম্মদ রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।












