চান্দগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে আ’গুন, শিশুসহ দ’গ্ধ ১১

আজাদী অনলাইন | শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১:১১ অপরাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাট ওসমান গনি হুজুরের বিল্ডিংয়ের ৩য় তলায় গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে শিশু ও মহিলাসহ ১১ জন দগ্ব হয়েছেন। বৃহস্পতিবার (০৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির দৈনিক আজাদীকে বলেন, ওই বিল্ডিংয়ের ৩য় তলায় ৪ টি ফ্ল্যাটে ৩টি ফ্যামিলি ছিল। মোট ১১জন আগুনে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি।

ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন রাতেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ভ’য়াবহ আ’গুনে ১৭ ঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধকোতোয়ালীতে সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার