সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়্যা নওজোয়ানের ঈদ পুনর্মিলনী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মোহিত উল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান স্বপন, চট্টগ্রাম কাস্টমস্ এজেন্টস্ এসোসিয়েশন সভাপতি এস এম সাইফুল আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সংগীতশিল্পী রিয়াজ ওয়াইজ, শিল্পী আব্দুল মান্নান রানা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল সেক্রেটারি আওয়াজ মাবুদ, দিদারুল আলম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। প্রধান অতিথি চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় চাটগাঁইয়্যা নওজোয়ানের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সহ সম্পাদক আনোয়ার হাজার রাজিন এবং সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান সাগর। সংগঠনের নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে চট্টগ্রামের আঞ্চলিক গান ও লোকনৃত্য পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












