চাক্তাই খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ এপ্রিল, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

নগরের চাক্তাই খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন মো. রাকিব (১০) নামে এক শিশু। গতকাল দুপুরে চাক্তাই খালের স্লুইচ গেটের পাশে ভেড়া মার্কেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নামেন সাকিব। রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত সাকিব নোয়াখালীর চর আলেকজেন্ডার এলাকার মাঈন উদ্দিনের ছেলে। তবে তারা থাকত ভেড়া মার্কেট এলাকায়। রাকিবের বাবা পেশায় রিকশাচালক। চার বোনের একমাত্র ভাই ছিলেন রাকিব।

নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল তিনটার কয়েকজন বন্ধুর সঙ্গে গোসল করতে নামে। অন্যরা উঠে এলেও রাকিব উঠে আসেনি। তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবার জানতে পারে গোসল করতে নেমেছিল। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয় রাতে। রাত সাড়ে নয়টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন রাকিবের লাশ উদ্ধার করে।

গত রাতে ভেড়া মার্কেট এলাকায় এক নারী নিজেকে সাকিবের কাজিন পরিচয় দিয়ে উস্থিত সাংবাদিকদের বলেন, অন্য সময় সাকিব তার আম্মুর সাথে ফিশারীঘাটে কাজে যেত। আজ (গতকাল) যায়নি। সে তার বন্ধুদের সঙ্গে খেলছিল। পাঁচটার দিকে আমরা জানতে পারি সাকিবের নিখোঁজ হওয়ার বিষয়টি। সাকিবের বড় বোন বলেন, সকালে সাকিব আমাকে বলেছে, আপু আমাকে ৫ টাকা দাও। তাকে আমি টাকা দিয়ে বলেছি, বাসায় চলে যাও। এরপর তার সাথে আমার আর দেখা হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস শিশুটির লাশ উদ্ধার করে।

উল্লেখ্য, গত ছয় বছরে নগরে খালনালায় পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ ও ২০২৫ সালে ১ জন।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-কক্সবাজার রুটে বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন চালুর সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধসাবেক স্পিকার শিরীন শারমিন গ্রেপ্তার, হত্যাচেষ্টা মামলায় কারাগারে