চাক্তাইয়ে আবাসিক হোটেল থেকে ১০ নারী পুরুষ গ্রেপ্তার

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীতে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে বাকলিয়া থানা এলাকায় চাক্তাই ভেড়া মার্কেট এলাকার স্বপ্নীল আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, স্বপ্নীল আবাসিক হোটেলের চতুর্থ তলার একাধিক কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেনমো. মাইনউদ্দিন (৩০), মো. মোরশেদ (৩২), ইয়াছমিন (২২), সেতু আক্তার (১৮), সাদিয়া আক্তার সালমা (২৫), রুম্পা শীল (৩০), শারমিন আক্তার (২০), বেবি আক্তার (৩০), আবদুল গফুর (৩৮) ও বাবুল মিয়া (৩৫)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই ভেড়া মার্কেট এলাকায় স্বপ্নীল আবাসিক হোটেলে অভিযানটি পরিচালনা করা হয়েছে। এসময় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুরাতন রেলস্টেশন এলাকা থেকে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধওপিএর ৩৬তম বার্ষিক সাধারণ সভা