চাঁন শরীফ

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১১:২৮ পূর্বাহ্ণ

চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রবীণ বাসিন্দা চাঁন শরীফ (১১০) (প্রকাশ ঝুনু ফকির) বার্ধক্যজনিত কারণে গতকাল শুক্রবার সকাল ৮টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতিনাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার বাদে আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাগজ ও সেলোফিন ব্যবসায়ী গ্রুপের একগুচ্ছ বাজেট প্রস্তাবনা
পরবর্তী নিবন্ধকেরানীহাটে ১১ দলীয় ঐক্যের গণসংযোগ ও লিফলেট বিতরণ