আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে হালিশহর চাঁন্দার পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৮ মার্চ সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপদেষ্টা পরিষদের সদস্য, নবনির্বাচিত নেতৃবৃন্দ, কমিটির সদস্য ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চাঁন্দার পাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। মানবকল্যাণে এই সংগঠনকে আরও কার্যকর ও মানবিক ভূমিকা পালন করতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় আত্মনিয়োগ করার জন্য নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। অভিষেক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ওসমান গণি, উপদেষ্ঠা মোঃ আলী, নব নির্বাচিত সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহেদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












