আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে ও নগর স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূল থেকে সংগঠিত করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সম্প্রতি নগরীর চাঁন্দগাও রোজগার্ডেন ক্লাবে মহানগরের আওতাধীন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে চলমান সভা, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মিনাহাজুল আবেদিন সায়েমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ খান রবিন ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মানোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু ও অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।







