কদলপুর ইউনিয়নের আধ্যাত্মিক পীর হযরত চাঁদ শাহ (রা.)’র ১৯৭ তম বার্ষিক ওরশ শরীফ প্রস্তুতি কমিটির এক সভা গতকাল শুক্রবার চাঁদ শাহ মঞ্জিলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদাশীন শাহজাদা সৈয়দ মোক্তার শাহ। খেদমত কমিটির কর্মকর্তা কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শাহজাদা দিদারুল আলম শাহ, মাকছুদুল আলম শাহ, ওরশ পরিচালনা কমিটির সভাপতি ফরহাদ উদ্দীন চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার আবুল হাসেম চৌধুরী, বক্তেয়ার উদ্দিন চৌধুরী, জামসেদ চৌধুরী, আবু জাফর, মো, হারুন, মো, ফারুক, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ তারেক প্রমুখ। সভায় ১৬ ফেব্রুয়ারি ওরশ অনুষ্ঠানে শান্তি শৃংঙ্খলা ও পবিত্রতা রক্ষায় সহযোগিতা কামনা করা হয়।











