চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে

পশ্চিম মোহরায় এরশাদ উল্লাহ এমপি

| বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও পশ্চিম মোহরা বিএনপির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম৮ আসনের নব নির্বাচিত এমপি এরশাদ উল্লাহ।

মোহরা ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে ও জমির আহমদ মানিক এবং জাহাঙ্গীর আলম বাবলুর সঞ্চালনায় মোহরা বিএনপি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, সহসভাপতি নাজিম উদ্দীন আহমেদ, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আযম, জাতীয়তাবাদী শ্রমিকদলের নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মো. ইদ্রীস মিয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. আবু তাহের প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ এমপি বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। বিএনপি হচ্ছে জনগণের দল। বর্তমানে সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং নির্মূলের পাশাপাশি এলাকার উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৩ বসতঘর
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত