চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স

আনোয়ারা প্রেস ক্লাবের সভায় সরওয়ার জামাল এমপি

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৮ মার্চ, ২০২৬ at ৯:৫৬ পূর্বাহ্ণ

আনোয়ারাকর্ণফুলী আসনের এমপি ও বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, আনোয়ারাকর্ণফুলীতে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে জিরো ট্রলারেন্স ঘোষণা করছি। এখানে ভূমি দখলদার, মাটি ও বালু খেকোদের কোন স্থান হবে না। প্রশাসন যেন এ ব্যাপারে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের নির্মম নির্যাতনের পর, বহু কষ্টের বিনিময়ে দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছে। একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের বিপুল ভোটে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেছে। ইতিমধ্যে সরকার গঠনের ১ মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরুর মাধ্যমে নজির স্থাপন করেছেন। দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি সাংবাদিকদেরও এগিয়ে আসতে হবে এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি বুধবার কালাবিবির দিঘি মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে আনোয়ারা প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাহিদ হৃদয়ের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এড. ফৌজুল আমিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক, এমপি পুত্র দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আখতারুন্নবী চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবু, সাবেক যুগ্ম আহ্বায়ক মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান পারভেজ, ছাত্রনেতা মো. ইমরান চৌধুরী, বিএনপি নেতা ইসলাম মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক হোসেন, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: রুহুল আমীন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মাষ্টার ওসমান গণি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা আয়ুব খান রফিক, তৌহিদুল আলম, মাওলানা আহম্মদ নূর আল কাদেরী, নাছির উদ্দীন শাহ, মাওলানা ইদ্রীস আনসারী, সাংবাদিক ইমরান এমী, সাংবাদিক রফিকুল ইসলাম, শিপংকর শীল, হুমায়ুন কবির শাহ সুমন, শেখ আব্দুল্লাহ। উদ্বোধনী বক্তব্য রাখেন, সাংবাদিক ফরহাদুল ইসলাম, নেজাম উদ্দীন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রুপন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, ইকবাল বাহার, জাবেদুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ’র (রহ.) স্মরণসভা
পরবর্তী নিবন্ধযথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন