চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি জনগণ আর মেনে নেবে না

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গণসংযোগে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে গতকাল শনিবার গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চাঁদাবাজি ও দখলবাজির রাজনীতি জনগণ আর মেনে নেবে না। জনগণ এখন পরিবর্তন চায়, সৎ ও জনবান্ধব রাজনীতি চায়। তিনি আরো বলেন, এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হলে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।গণসংযোগ ও প্রচারণায় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জোবায়ের, মাকসুদুর রহমান, মাইন উদ্দিন সেলিম, আবুল হাশেম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৎ লোকের শাসন প্রতিষ্ঠায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা রাখতে হবে : ড.মুস্তফা মনোয়ার
পরবর্তী নিবন্ধসরে দাঁড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলেন ডাকসুর সর্বমিত্র