গগন কোণে চাঁদ উঠেছে,
বাজে খুশির বীণ,
শিশু–কিশোর হইহুল্লোড়্ত
কাল যে ঈদের দিন।
ফিরনি–পায়েস ঘরে ঘরে
ভেসে আসে ঘ্রাণ,
ঈদ আনন্দ সবার মাঝে
ভরবে নব প্রাণ।
ধনী–গরিব, শত্রু–মিত্র্ত
সব ভেদাভেদ ভুলি,
ঈদগাহেতে কাঁধ মিলিয়ে
করবে কোলাকুলি।
বছর ঘুরে রোজা শেষে
ফিরে আসে ঈদ,
ছড়িয়ে দিতে সবার মাঝে
ভালোবাসার বীজ।










