চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়লেন বৃদ্ধ, কাটা পড়ে মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টা ৬ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার অভি সেন।

তিনি বলেন, ট্রেনটি স্টেশনে আসার সাথে সাথে বৃদ্ধ লোকটি রেল লাইনে শুয়ে পড়েন। ওই সময় লোকটির মৃত্যু হয়। সকলে মনে করছেন তিনি মানসিক ভারসাম্যহীন। তাৎক্ষণিকভাবে তার নাম–পরিচয় পাওয়া যায়নি। জিআরপি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে শিশু ধর্ষণ, একজনের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধএবার চাকরি গেল কৃষ্ণ পদসহ তিন পুলিশ কর্মকর্তার