কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চলন্ত অবস্থায় সিএনজি থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিনতাইকারী দলের প্রধান তারেককে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টায় কোতোয়ালী থানা পুলিশের দল নগরীর নিউমার্কেট মোড়এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত তারেক চলন্ত অবস্থায় সিএনজি থেকে ছিনতাইয়ের ঘটনার মূল ছিনতাইকারী। সে নগরীর বিভিন্ন থানা এলাকায় চলন্ত গাড়িতে ছিনতাই করে থাকে। তাকে বুধবার রাতে নিউ মার্কেটের মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী তারেক বাকলিয়া থানাধীন কালামিয়া বাজারস্থ শাহাবুদ্দিন পুত্র।












