চমেক হাসপাতালে বিশ্ব কিডনি দিবসের র‌্যালি

| শুক্রবার , ১৩ মার্চ, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

২০ তম বিশ্ব কিডনী দিবস উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনী রোগ বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনী দিবস২০২৬ পালিত হয়েছে। এবারের কিডনী দিবসের প্রতিপাদ্য ‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’।

দিবস উপলক্ষে চমেক হাসপাতাল কিডনী রোগ বিভাগ ও কিডনি কেয়ার সোসাইটি, চট্টগ্রামের উদ্যোগে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল হুদা, ডা. সৈয়দ মাহতাবুল ইসলাম, ডা. সফিউল হায়দার চৌধুরী, ডা. রফিকুল হাসান, ডা. মো. ফয়েজুর রহমানসহ মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কনসালটেন্ট, চিকিৎসক। শোভাযাত্রা নতুন একাডেমিক ভবনের সামনে থেকে গোলচত্বরে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, প্রতি বছর বিশ্বব্যাপী কিডনী রোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব কিডনী দিবস পালিত হয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতি সাহিত্য সংসদের সাহিত্য সভা
পরবর্তী নিবন্ধনগরের চারটি ওয়ার্ডের ঝুঁকি নিরূপণ প্রতিবেদন উপস্থাপন