চমেক হাসপাতালে ক্লাসের ঈদ উপহার বিতরণ

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৫:৪৭ পূর্বাহ্ণ

শিশুতোষ ক্যান্সার সেবা সংগঠন চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেসের (ক্লাস) উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার শিশু ও তাদের পরিবারবর্গের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন ২৬ শিশুকে ঈদ উপহারের পাশাপাশি পথ্য ও নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়। ক্লাস চেয়ারম্যান ওসমান গনি মনসুর, পরিচালক শফিকুল আলম খান, ডা. রওনক জাহান এবং তত্ত্বাবধায়ক আবদুল মোতালেব চিকিৎসাধীন শিশুদের সাথে কিছুটা সময় কাটান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টিলা কাটায় ছয়লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমহামুনি সংস্কৃতি সংঘের বর্ষবরণ অনুষ্ঠান