চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা (চমকস)এর হ্যান্ডবল লিগ নিয়ে এক মতবিনিময় সভা গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান নিস্কৃতি চাকমা উপ–পুলিশ কমিশনার ট্রাফিক (পশ্চিম), সিএমপি ও সংস্থার কর্মকর্তাবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহামদ চৌধুরী, সহ–সভাপতি মো. ইবাদুল হক লুলু, সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহম্মদ, কমিটির ভাইস চেয়ারম্যান আ.ন.ম ওয়াহিদ দুলাল, সেকান্দর কবির, হ্যান্ডবল কমিটির সম্পাদক মনোরঞ্জন সাহা, হ্যান্ডবল কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মারুফ, মো. এনামুল হাসান, নির্বাহীর কমিটির সদস্য কাউসার মির্জা,নওশাদ আলম চৌধুরী, মাহ্বুব উল আলম মুকুল, মো. নাসির মিয়া, দেবাশিষ বড়ুয়া দেবু, আবদুল গফুর পন্টি, শাহনেওয়াজ রিটন, ফুটবল কমিটির যুগ্ম সম্পাদক মো. নাছির, আইনুল কবির জিতু।












