চবি সাবেক ভিসি অধ্যাপক আনোয়ারুল আজিম আর নেই

| বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য ও জনসংযোগ শাখার ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডেপুটি রেজিস্ট্রার খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, আজ বেলা ১১টায় চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মসজিদে সাবেক উপাচার্যের প্রথম জানাজা হয়। বাদ আসর সাতকানিয়ার ইছামতিকুলে উজির আলী চৌধুরী মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

২০১১ সালের ১৪ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফকে। তিনি ১৫ জুন ২০১১ থেকে ১৪ জুন ২০১৫ পর্যন্ত চার বছর এ দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধরণতরী জেরাল্ড ফোর্ডে নাবিকরাই আগুন দিয়েছে?