চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের উদ্যোগে উচ্চারণ প্রশিক্ষণ কর্মশালা গত ৮ জুন ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। উদ্বোধন করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক। বিভাগের সভাপতি সোমেনজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।
উপাচার্য বলেন, শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি একজন শিক্ষার্থীর স্মার্টনেস ও ব্যক্তিত্ব ফুটে উঠে। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে এ ধরণের প্রশিক্ষণ কর্মশালা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের ভিত্তি হলো বর্তমান শিক্ষাজীবন। তাই তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিজেদের ব্যক্তিত্বসম্পন্ন ও সার্বিকভাবে আকর্ষনীয় হিসেবে গড়ে তোলা আবশ্যক। মূখ্য প্রশিক্ষক ছিলেন ভারতের দার্জিলিং এর উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রফেসর ড. পার্থ প্রতিম পান। কর্মশালায় চবি সংগীত বিভাগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












