চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জিইবি সেমিনার সিরিজের পঞ্চম পর্ব। এতে গবেষণা কর্ম উপস্থাপন করেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সানোফি ইউএসএএর প্রিন্সিপ্যাল সায়েন্টিস্ট ও এমআরএনএ ড্রাগ প্রোডাক্ট লিডার ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। আয়োজনের উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজনিন নাহার ইসলাম। মূল বক্তা ড. আরিফুল ইসলাম। তিনি এমআরএনএ প্রযুক্তি কিভাবে চিকিৎসা পদ্ধতিকে বদলে দিচ্ছে, কিভাবে কোভিড মোকাবেলায় ও টিকা উদ্ভাবনে ভূমিকা রাখছে তা তুলে ধরেন। এছাড়াও ক্যান্সার রোগ প্রতিরোধে এমআরএনএ টিকা কিভাবে আগামী দিনে নেতৃত্ব দিবে তা তুলে ধরেন। এছাড়াও ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তি ব্যবহার করে আগামী দিনে কি পরিকল্পনা করছে তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে মতামত তুলে ধরেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান এবং ড. এ এম মাসুদুল আজাদ চৌধুরী। বক্তব্য দেন, অধ্যাপক ড. লুলু ওয়াল মারজান, ড. এস এম রফিকুল ইসলাম, ড. এ এম আবু আহমেদ, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও ড. আদনান মান্নান। সঞ্চালনায় ছিলেন ড. সাবরিনা সামিন আলম। বিভাগের বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করেন রাহী হাসান চৌধুরী ও মোহাব্বত হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।











