চবি এমবিএ এসোসিয়েশনের খতমে কুরান, দোয়া মাহফিল ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ১৭ মার্চ নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।এতে সাবেক চবিয়ানদের কৃতী সন্তানদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও প্রাইজবন্ড দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির হিসাব বিজ্ঞান অনুষদের শিক্ষক আনোয়ারুল কবির।সংগঠনের সভাপতি আবু সাঈদ চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাইন উদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আ ন ম ওয়াজেদ আলী, অর্থ সম্পাদক হাসান মাহমুদ, অ্যাডভোকেট তসলিমুল আলম প্রমুখ।
সাবেক চবিয়ানদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে সংবর্ধনা ও দোয়া মাহফিল। এ ধরনের মিলন মেলার ফলে ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকে। এছাড়াও এই সংগঠন বর্তমানে বিভিন্ন সমাজ সেবায় ও অবদান রাখছে বলে বক্তারা উল্লেখ করেন। প্রস বিজ্ঞপ্তি।












