চবি উপাচার্যের সঙ্গে নবনির্বাচিত চবিসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার ও উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার দুপুর একটায় উপাচার্য ও উপউপাচার্য দপ্তরে এ সাক্ষাৎ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন চবিসাসের নবনির্বাচিত সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহসভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, সদ্য সাবেক সভাপতি জানে আলম, সদ্য সাবেক সহসভাপতি সুমন বাইজিদ ও সাবেক সাধারণ সম্পাদক ইমাম ইমু।

উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এবং উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নতুন কমিটির সকলকে অভিনন্দন ও শুভ কামনা জানান। তাঁরা জানান, বিশ্ববিদ্যালয়কে গতিশীল রাখার জন্য সাংবাদিকদের ভূমিকা অনন্য। গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ তুলে ধরার আহ্বান জানান তাঁরা।

পূর্ববর্তী নিবন্ধনারী দিবসে নতুন সরকারের কাছে কি প্রত্যাশা?
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদকসহ একজন আটক, মদ ও গাঁজা উদ্ধার