প্রাক্তন ছাত্র–ছাত্রী সমিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি, সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা এড. মফিজুল হক ভূঁয়া বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে লিডিং বিভাগ হিসেবে ইসলামের ইতিহাস বিভাগের যে সুনাম, ঐতিহ্য ও ভাবমূর্তি রয়েছে তাকে রক্ষা করতে হবে। এ জন্য চবির ইতিহাসে সর্ববৃহৎ এলামনির সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় বা আঞ্চলিক কোন ইজম এ সমিতিকে কলুষিত করতে দেয়া হবে না। বিভাজনের ইতি টেনে সকলকে একসাথে কাজ করতে হবে। গত ১৩ মার্চ বিকালে নগরীর ইস্পাহনী মোড়স্থ একটি রেস্টুরেন্টে সমিতির উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চবি সেন্ট্রাল অ্যালামনির আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান হারুন, সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. আজিজুদ্দিন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। অধ্যাপক নুরুল আবছারের সঞ্চালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফজলুল কবির চৌধুরী। আলোচনা শেষে দেশ, জাতি ও সমিতির প্রতিষ্ঠাতা শিক্ষক প্রফেসর ড. তৌহিদ হোসেনের রোগমুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।












