চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সেবা ও কল্যাণমূলক সংগঠনের উদ্যোগে সংগঠনের ২য় বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ইঞ্জিনিয়ারিং অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সংগঠনের সভাপতি মো. আবদুল মাবুদ মল্লর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এস এম আবুল কাশেম, জাফরুল আলম চৌধুরী এবং শওকত আলী ভুইয়া। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ এবং সমিতির বার্ষিক আয়–ব্যয়ের হিসাব বিবরণী পেশ করেন কোষাধ্যক্ষ মো. শামসুল আলম।











