চবির নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকানের সঙ্গে গতকাল বৃহস্পতিবার উপাচার্য দপ্তরে চবি সাংবাদিক সমিতির (চবিসাস) নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। উপাচার্য বলেন, সাংবাদিকরা ক্যাম্পাসের মূল মুখপাত্র। সাংবাদিকরা দর্পণস্বরূপ। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সমিতির সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে উপাচার্যকে অবহিত করেন। বিশেষ করে আবাসন সংকট, আবাসিক হলসমূহের নানা বিষয়, ডিজিটালাইজেশন, ইন্টারনেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপাচার্য অতিদ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

এছাড়া বিকেলে সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহসভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য শামীম হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।এছাড়া উপাচার্য দপ্তরে উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামিক স্টাডিজ বিভাগ, পদার্থবিদ্যা বিভাগ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, রোভার স্কাউটস, চবি ইসলামী ছাত্রসেনা, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধপিইউডিএস স্বাধীনতা দিবস আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা সমাপ্ত
পরবর্তী নিবন্ধনগরকে সুন্দর রাখতে উচ্ছেদের পাশাপাশি সচেতনতা জরুরি