চবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র সংগ্রহ ও ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ৬ষ্ঠ সভার ২নং সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ/ডাউনলোডের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা সময়সূচি অনুযায়ী এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ জানুয়ারি। এ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত। ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি। এ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২২ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত। ডি ১ উপইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি। প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট উপইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত। বি ১ উপইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এ উপইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২৬ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত। বি ২ উপইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট উপইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত। সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জানুয়ারি। এ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহ করা যাবে ২৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত। এছাড়া বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। এ ইউনিটের প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (https://admission.cu.ac.bd)-এ পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধভবন অনুমোদনে ভূমিকম্প ঝুঁকি হ্রাস করা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল