চবিতে প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের চট্টগ্রামের আঞ্চলিক বাছাই পর্ব

চবি প্রতিনিধি | রবিবার , ১২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণীবিদ্যা অলিম্পিয়াডের চট্টগ্রাম অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে দুটি ক্যাটাগরিতে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। কলেজ ক্যাটাগরিতে চট্টগ্রাম অঞ্চলের ১৫ টি কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম কমার্স কলেজের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

গতকাল শনিবার জীববিজ্ঞান অনুষদে বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগ ও বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে।

শুরুতে জীববিজ্ঞান অনুষদ থেকে মেরিন সায়েন্স অনুষদ পর্যন্ত র‌্যালি করা হয়। তারপর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ২জন এবং কলেজ ক্যাটাগরিতে ২জন করে মোট ৪জন জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

কলেজ পর্যায়ে বিজয়ী চট্টগ্রাম কলেজের শ্রীবন্তী চৌধুরী। রানার্সআপ হয়েছেন ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের সায়েম উদ্দিন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী চবির রফিকুল ইসলাম। রানার্সআপ হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ফারিহা শবনম দিহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। এতে আহ্বায়ক ছিলেন বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির আঞ্চলিক সম্পাদক ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সৈয়দা ইসমাত আরা সভাপতিত্ব করেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোসাম্মৎ রাশেদা চৌধুরী।পরে বিজয়ে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতেল শুধু সংসদে আছে, বাংলাদেশে না : জামায়াত আমির
পরবর্তী নিবন্ধমার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২