চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ট্রান্সপোর্ট কমপ্লেক্স, বিএনসিসি ভবন ও প্রেস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। গত রোববার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে এসব ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। সংশ্লিষ্টদের মতে, তিনটি গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণকাজের মেয়াদ এক বছর এবং কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে।এসময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী,প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, প্রফেসর প্রকৌশলী নিহাদ করিম চৌধুরী, প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলাম, প্রকৌশলী আবদুল আহাদ, পরিবহন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আমজাদ হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










