চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং চাকসুর সহযোগিতায় ক্যাম্পাসে ২৪/৭ জরুরি হেল্পলাইন সেবার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এ সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহান, চবি প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবদুল আহাদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ। জরুরি হেল্পলাইন সেবার মাধ্যমে শিক্ষার্থীরা সপ্তাহের যেকোনো দিন ও যেকোনো সময়ে প্রয়োজনীয় জরুরি তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এ হেল্পলাইনের আওতায় মেডিক্যাল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা প্রদান করা হবে।












