রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা–কদমতলি ইউনিয়নের চৌধুরী গোট্টা পাঠানপাড়া ও শ্যামাপাড়া একতা সংঘের আয়োজনে দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় পাঠানপাড়া সবুজ সংঘ ১–০ গোলে ফরাজ আলভী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি ইলিয়াছ তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর চৌধুরী। উদ্বোধক হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোহাম্মদ নাছির উদ্দীন সওদাগর। অতিথি ছিলেন মাওলানা রহমত উল্লাহ শাহীন, মো. জসিমউদ্দিন, শওকত চৌধুরী, জসীম উদ্দিন ড্রাইভার, আব্দুস সোবহান, শামসুল আলম, মোহাম্মদ ফোরকান, মনির হোসেন, ডাক্তার গৌরপ্রদ প্রমুখ। পরে খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।










