চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় অবস্থিত চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ স্কুল মাঠে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, ক্রীড়া শপথ পাঠ, চৌকস রোভার স্কাউট ও প্রতিযোগিদের মাঠ প্রদক্ষিণ, শিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা হয়। এতে দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বেলুন কুড়ানো, চকলেট দৌড়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা।

এছাড়াও অভিভাবকদের অংশগ্রহণে বালিশ খেলা প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। শেষে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান মহি উদ্দিন রোকন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব, জগলুল হুদা, প্রধান শিক্ষক কাউছার আক্তার খুকি, রবিউল হাসান মামুন, সুমি আক্তার, আমির হোসেন, রিনু ঘোষ রায়, সম্পা বড়ুয়া, রিফাত আরা বেগম, অরুন বিকাশ তংচঙা, অভিজিৎ সরকার, জয়া মল্লিক, রিনা সেন, হিল্লোল বড়ুয়া প্রমুখ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধদুহা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধসমাজসেবা চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী