চন্দনাইশ-সাতকানিয়ায় সহস্রাধিক মানুষের মাঝে এমপির ঈদ উপহার

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) সংসদীয় এলাকায় সহস্রাধিক সিএনজি ও অটোচালকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জসীম উদ্দীন আহমদ এমপি। গত ৮ মার্চ বিকেলে চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় তিনি নিজে উপস্থিত থেকে এসব উপহার বিতরণ করেন।

উপহার বিতরণকালে এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পর্যায়ক্রমে বিএনপি, যুবদল, ছাত্রদল ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। যাতে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তিনি বলেন, আগামী ঈদ হবে এই এলাকার মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও উৎসবের। আমরা সবাই মিলে একসাথে এলাকার উন্নয়নের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে আনন্দের সাথে ঈদ পালন করব।

এ সময় তিনি আরও বলেন, এলাকার মানুষ যেন শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সবার পাশে থাকতে হবে। সরকারি বরাদ্দ সমবণ্টনের মাধ্যমে হতদরিদ্র পরিবার যাতে পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধডিভাইসে আসক্তির কারণে পড়ার প্রতি মনোযোগ হারাচ্ছে মানুষ
পরবর্তী নিবন্ধজঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না : পুলিশ সুপার