চন্দনাইশে ২০ টাকা মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন

আল-আমিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগ

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ৮ মার্চ, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে চন্দনাইশ পৌরসভায় আলআমিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০ টাকা মূল্যে চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। গত ৬ মার্চ সকালে চন্দনাইশ পৌরসভার লায়ন রফিকুল ইসলামের ব্যবস্থাপনায় এ কার্যক্রমে ১ম দিনে প্রায় ১ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা আল করিম, দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলাম, বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন, আরিফ মোহাম্মদ জুবায়ের, শাহ আলম, আবু জাফর সদাওগর, ইয়াকুব নবী সুমন, নজরুল ইসলাম, মোজাম্মেল হক, হাফেজ বদিউল আলম, মোরশেদুল আলম, মো. আলমগীর, আবুল হোসেন, নুরুল হাকিম, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ খোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআরএফপি বাংলাদেশ চ্যাপ্টারের নিত্যপণ্য বিতরণ
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে মুক্ত বিহঙ্গ ক্লাবের আলোচনা সভা