চন্দনাইশে দুই শতাধিক এতিম ও হেফজ শিক্ষার্থী পেল ঈদ উপহার

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

চন্দনাইশসাতকানিয়া (আংশিক) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ চন্দনাইশের ২ শতাধিক এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি, পায়জামা, টুপি ও সেন্ডেল বিতরণ করেছেন। তিনি গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় চন্দনাইশ পৌরসভার বদুরপাড়াস্থ তার বাসভবনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও প্রতিবন্ধী, এতিম এবং হেফজখানার শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিলে এসব ঈদ উপহার বিতরণ করেন।

এসময় তিনি বলেন, চন্দনাইশসাতকানিয়া আংশিক এলাকাকে দুর্নীতি, সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক মডেল আসনে রূপান্তর করার পরিকল্পনা তিনি হাতে নিয়েছেন। সকল প্রকার সিন্ডিকেট চাঁদাবাজি, টোল আদায় বন্ধ, অভ্যন্তরীণ সড়কগুলো সংস্কারের মাধ্যমে মানবিক কার্যক্রম হাতে নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, পবিত্র রমজান মাস ত্যাগ, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। এ মাসে সমাজের অসহায়, এতিম ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু, ডা. মো. ইসা, সিরাজুল ইসলাম, সালাউদ্দিন, মোরশেদুল আলম চৌধুরী, এড. আমিনুল হক চৌধুরী, এড. জসিম উদ্দিন হিমেল, সিরাজুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অবৈধ বালির ব্যবসা বন্ধে পদক্ষেপ নেওয়া হবে : হুমাম কাদের