বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চন্দনাইশ–সাতকানিয়া (আংশিক) আসনের নেতৃবৃন্দের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ উপজেলার বদুরপাড়াস্থ তার বাসভবনে প্রায় ১ হাজার নেতাকর্মীর মাঝে এসব ঈদ উপহার বিতরণ করেন।
এ উপলক্ষে এক মতবিনিময় সভা দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জসীম উদ্দিন আহমেদ এমপি। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাসেম রাজু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য আবদুল্লাহ আল নোমান জিহাদ, ফয়সাল হোসেন সোহান, আবদুল মন্নান রানা, মহিউদ্দিন সাগর, চন্দনাইশ উপজেলা ছাত্রনেতা মো. সাকিব, মো. এরফান, পৌরসভা ছাত্রনেতা জাবেদ রহিম, দোহাজারী পৌরসভা ছাত্রনেতা মো. তৌহিদুল ইসলাম, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রনেতা রবিউল আলম, ইউনুস নুরী, আশিকুর রহমান, মো. সুজন, মো. আসিফ, কাইছার হামিদ, তানভীর আহমেদ, মো. রিকু, সাইফুল ইসলাম, মো. তুষার, মো. সায়েম, রিদয় প্রমুখ। এ সময় প্রধান অতিথি জসীম উদ্দীন আহমদ এমপি বলেন, মডেল চন্দনাইশ উপজেলা ও উত্তর সাতকানিয়া বিনিমার্ণে ছাত্রদলকে ভ্যানগার্ডের দায়িত্ব নিতে হবে।












