চন্দনাইশের হাশিমপুরে মোমবাতি প্রার্থীর ব্যাপক গণসংযোগ

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

চন্দনাইশের হাশিমপুর ইউনিয়ন ইসলামী ফ্রন্টের উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম ১৪ আসনে বৃহত্তর সুন্নিজোট মনোনীত প্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীর সমর্থনে ১, , , ৪ নং ওয়ার্ডের জোড়া পুকুর পাড়, বহদ্দার পাড়া, খানহাট রেলওয়ে ষ্টেশন, জিরি বটতল, কড়ল্যামুড়া, নাসির মুহাম্মদ পাড়া, খুনিয়া পাড়ায় ব্যাপক গণসংযোগ করা হয়। মাওলানা আবুল কাশেম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে এমপি পদপ্রার্থী মাওলানা সোলাইমান ফারুকীসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা ফয়েজ উল্লাহ, অধ্যাপক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ, মাওলানা আহমদুল্লাহ ফোরকান, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, মাওলানা নসির উদ্দিন, মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল হাকিম, ছাত্রনেতা রাজীব হোসাইন রিফাত, ওয়াহিদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি দলমত নির্বিশেষে চন্দনাইশ সাতকানিয়াবাসীকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধউন্নত সমৃদ্ধ দেশ গড়তে ধানের শীষে ভোট দিন