চট্টগ্রাম-১১ আসনে শফিউল আলমের সমর্থনে গণমিছিল

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১১ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর স্টিলমিল বাজার থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন নগর সভাপতি এস এম লুৎফর রহমান, বন্দর থানা আমির মাহমুদুল আলম, ইপিজেড থানা আমির আবুল মোকাররম, সদরঘাট থানা আমির এম এ গফুর, ছাত্রশিবির মহানগরী দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, ওসমান গণি, মুহাম্মদ শাহেদ প্রমুখ।

গণমিছিলউত্তর সমাবেশে শফিউল আলম বলেন, চট্টগ্রাম১১ আসনের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। নির্বাচিত হলে হাসপাতাল প্রতিষ্ঠা, সড়ক সমপ্রসারণ, ডিজিটাল ট্রাফিক সিস্টেম, ওয়াসার সংযোগ, সুপেয় পানিসহ জনগণের সমস্যা সমাধানে ভূমিকা পালন করা হবে। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মীর হেলালের পক্ষে গণসংযোগ
পরবর্তী নিবন্ধইনসানিয়াত বিপ্লবের চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচনী প্রচারণা