চট্টগ্রাম-১১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নির্বাচনী শোডাউন

| শনিবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থেকে রেলগেট পর্যন্ত গতকাল শুক্রবার শোডাউন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম১১ আসনের হাতপাখার প্রার্থী আলহাজ্ব নূর উদ্দিন। বাদ জুমা অনুষ্ঠিত শোডাউনটি পতেঙ্গা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রেলগেট ক্রসিংয়ে এসে সমাপ্ত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এ সময় আলহাজ্ব নূর উদ্দিন বলেন, প্রচার প্রচারণা বেশ উৎসবমুখর ভাবেই চলছে। ভোটারদের কাছে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ তারা সাড়া দিচ্ছেন। বাংলাদেশের মানুষ এখম পরিবর্তন চায় আর সেই হাওয়া চট্টগ্রাম১১ আসনেও লাগবে ইনশাআল্লাহ।

শোডাউনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব ইবরাহীম খলিল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল কাদেরসহ বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমরিয়ম নগরে মোমবাতির উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধজাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের উদ্যোগে দক্ষতা উন্নয়ন কর্মশালা