নগরীর সার্কিট হাউসে গতকাল বিকেলে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব ও বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কাউকাউস। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহ–সভাপতি মো. আবদুস সালাম। এছাড়া বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ।
সভার শুরুতে নগরীর চকবাজার এলাকার দুটো ভেস্টেড প্রপার্টি (অর্পিত সম্পত্তি) বিল্ডিং চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নামে লিজ বরাদ্দ দেয়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবুল বাসার মো. ফখরুজ্জামানকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া সভায় নগরীর বায়েজিদ লিংক রোডে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের জন্য নির্ধারিত জায়গায় সীমানা প্রাচীর তৈরির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া চলমান হৃদরোগ চিকিৎসা কার্যক্রমকে আরো বেগবান করতে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের কোষাধ্যক্ষ নাসির উদ্দিন চৌধুরী, গণসংযোগ সম্পাদক এমএম আবু তৈয়ব, জয়েন্ট সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল ও নির্বাহী সদস্য অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসানসহ প্রমুখ।












