চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিশেষ সাধারণ সভা

| রবিবার , ১ মার্চ, ২০২৬ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিশেষ সাধারণ সভা (ইজিএম) সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সংগঠনের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এসএম আবু তৈয়ব, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, সহ মহাসচিব অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, নির্বাহী সদস্য ডা. এ কে এম নাছির উদ্দিন, আজীবন সদস্য ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, ডা. মো. ইউসুফ, অধ্যাপক ডা. জয়ব্রত দাশ, ডা. মো. আবুল হোসেন, মো. ফেরহাত আব্বাস, আরিফ ইফতেখার, ফারজানা আরিফ, সাকিফ আহমেদ সালাম, ওয়াসিফ আহমেদ সালাম, তাসনিম আকতার সালাম, আশিক ইবনে সাফা, মোহাম্মদ ইউছুফ, সাহেদা সালাম, আখতার কামাল চৌধুরী, এমডিএম মহিউদ্দিন চৌধুরী, ফাহিম তাজওয়ার, উলফাতুন নেছা, সৈয়দ তানজিম মোজাহের, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, খন্দকার বেলায়েত হোসেন, তাওসিফ আহমেদ, আবুল কালাম সামশুল হক (তোহা), রায়হান শামস প্রমুখ।

সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম সংগঠনের আয়ব্যয়, সমাজ কল্যাণ অধিদপ্তর ও সরকার থেকে প্রাপ্ত অনুদান এবং নতুন সংযোজন সিসিইউ সেবাসহ সার্বিক বিষয় তুলে ধরেন এবং আলোচ্যসূচি মোতাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা ১১ জন থেকে ১৫ জন করার ব্যাপারে সকলের মতামত কামনা করেন। আজীবন সদস্যদের মধ্যে ইঞ্জিনিয়ার আলী আহমেদ কার্যনির্বাহী কমিটির সদস্য সংখ্যা ১৫ জন করার ব্যাপারে প্রস্তাব করেন। আজীবন সদস্য খন্দকার বেলায়েত হোসেন ও আখতার হোসেন উক্ত প্রস্তাব সমর্থন করেন। সাথে কণ্ঠভোটে অন্য আজীবন সদস্যবৃন্দ এ প্রস্তাবের সাথে একমত পোষণ করেন। কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এসএম আবু তৈয়ব সংগঠনের কল্যাণার্থে সংশ্লিষ্ট কর্মসূচি এবং নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় গভীর রাতে আবাদি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামে মোরশেদ কাদেরীর পরিবারের পক্ষে যাকাত প্রদান