চট্টগ্রাম জিমনেসিয়াম মাঠে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত চলমান স্বাধীনতা বই মেলায় আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রচার প্রকাশনা দপ্তরের মাসিক তরজুমান স্টল উদ্বোধন করা হয়। গতকাল আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, ক্যাবিনেট মেম্বার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, আলহাজ্ব মাহমুদ নেওয়াজ, মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দিন হাসান বাবু, মাসিক তরজুমানের সহকারী সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী। আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল তাঁর বক্তব্যে বলেন, আনজুমান ট্রাস্ট এ দেশে ইসলামের প্রচার প্রসারে শতাধিক মাদরাসা পরিচালনা করছে পাশাপাশি শতাধিক ধর্মীয় গ্রন্থ প্রকাশ করে মুসলমানদের ঈমান আক্বিদা সংরক্ষণ ও ইসলামের যাবতীয় বিধি বিধান পরিপালনে সচেতন করার দায়িত্ব পালন করে যাচ্ছে। মেলার স্টল নং ৪ পরিদর্শন ও সুলভ মূল্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামী বই সংগ্রহ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।













