চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুম

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ জুন, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

ভারী বর্ষণে নগরে পাহাড় ধস ও জলাবদ্ধতাসহ সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি নগরবাসীর জানমালের ক্ষয়ক্ষতির এড়াতে কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে এ কন্ট্রোল রুম স্থাপন করা হয়।

প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীর কোথাও কোনো ধরনের মানবিক বিপর্যয় ঘটলে তা দ্রুত মোকাবেলায় চসিকের জরুরি কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর : ০১৭১৭-১১৭৯১৩ ও ০১৮১৮-৯০৬০৩৮।

পূর্ববর্তী নিবন্ধরাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রাণহানির পর পাহাড়ে আজ বড় অভিযান